তিস্তা নিউজ ডেস্ক ঃ সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উদ্ধার করা জ্বালানি তেলের পরিমাণ ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার।
বুধবার (১৫ এপ্রিল) জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার ১ লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার।
এ ছাড়া চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


