Monday, April 13, 2026

পাটগ্রামে কৃষকের বাড়ী-ঘর গরুসহ আগুনে সর্বস্ব পুড়ে ভস্মীভূত

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ :  লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের একজন কৃষকের ঘরবাড়ী গরু বাছুর সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ রাত ১৩ এপ্রিল, সোমবার রাত ১২.৩০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। 

জানা যায়, পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মমিনপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুল কাদের গতরাতে গৃহস্থালি সমস্ত কাজকর্ম শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান। রাত আনুমানিক ১২.৩০ টার দিকে আগুনের লেলিহান শিখা ও উত্তাপ টের পেয়ে সবাই উঠে দেখেন আগুনে পুরো বাড়ী ছেয়ে গেছে। তাদের চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। বাড়ীর ভিতরে থাকা শিশু ও মহিলা সহ লোকজনকে কোনোভাবে বাচানো গেলেও বাড়ীঘর সম্পুর্ন ভস্মীভুত হয়ে যায়। গোয়াল থাকা দুটি গরু ও একটু বাছুরও পুড়ে যায়। বাড়ীটি এমনভাবে পুড়ে গেছে যে পরিবারটি সম্পুর্ন আশ্রয়হীন হয়ে পড়েছে এবং আপাতত খোলা আকাশের নীচে বসবাস করছে।

শেয়ার করুন