Monday, May 4, 2026

বিজেপির জয়ে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী?

তিস্তা নিউজ ডেস্ক ঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গণনার ফলাফলে দেখা গেছে, দলটি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। ফলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে তারা।


ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য অন্তত ১৪৮টি আসন প্রয়োজন।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতার রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটতে চলেছে এবং রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

আনন্দবাজার জানিয়েছে, ফলাফলের এই ধারা সামনে আসতেই রাজ্যজুড়ে বিজেপির নেতা-কর্মীরা বিজয় উদ্‌যাপনে মেতে উঠেছেন। পাশাপাশি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের আগে একাধিকবার বলেছেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় যেসব নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং সাবেক সভাপতি দিলীপ ঘোষ।

শেয়ার করুন