Wednesday, May 6, 2026

জলঢাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ



বিশেষ প্রতিনিধি জলঢাকা ঃ  নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের তিস্তা বাঁধেরপাড় বিএসসি পাড়া গ্রামে অবস্থিত জোড়া তালি দিয়ে ঝুঁকিপূর্ণ একটি কাঠের তৈরি সেতু। এই ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে যাতায়াত করে বিএসসি পাড়া ও তিস্তা বাঁধেরপাড় এলাকার হাজারো মানুষ। প্রায় ৩ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই কাঠের ব্রীজটি। তবে ব্রীজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ । দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষজন চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানাগেছে। ওই এলাকার মানুষজন অনেকে বলেন, বর্ষামৌসুম এলে তলিয়ে যায় কাঠের ব্রীজটি এতে করে মানুষজনের যাতায়াতের কষ্ট হয়। এই সেতুর উপর দিয়ে যাতায়াত করেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়া তাদের চলাচল ও কৃষি কাজের বিঘ্ন ঘটে এবং কৃষি ফসল নিয়ে আসাটাও তাদের অনেক কষ্ট হয়। তারা আরো বলেন রিক্সা, ভ্যান, মটরসাইকেল, বাইসাইকেলসহ ইত্যাদি যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হয় কেননা এই ঝুঁকিপূর্ণ সেতুটি বৃষ্টিতে বর্তমানে বেহাল অবস্থা । বাঁদরপাড়া এলাকায় কেউ যদি খুবই অসুস্থ হয়ে পড়ে যায় দ্রুত তাকে চিকিৎসা সেবার জন্য নিয়ে আসতে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে শৌলমারী ইউ পি চেয়ারম্যান নুরুজ্জামান (জামান)বলেন, যদি এখানে একটি ব্রিজ নির্মাণ হতো তাহলে এই এলাকার মানুষজনের ভোগান্তি আর পোহাতে হবে না। ঐ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি এখানে একটা ব্রীজের। আমি উপজেলা প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছি যাতে ব্রীজটি দ্রুত নির্মানের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন