Tuesday, May 19, 2026

জলঢাকায় তিন দিনের ভূমিসেবা মেলা শুরু

 

হাকিম বদিউজ্জামান জলঢাকা প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে)“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি নীলফামারী-৩।

এসময় আরও উপস্থিত ছিলেন নাজমুল আলম জলঢাকা থানা অফিসার ইনচার্জ, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ভূমিসেবা এখন ডিজিটাল ও জনবান্ধব হওয়ায় সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তারা ভূমি সংক্রান্ত সেবায় হয়রানি এড়াতে সরকারি নিয়ম মেনে আবেদন ও অনলাইন সেবা ব্যবহারের পরামর্শ দেন।

মেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে জনগণকে তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।


শেয়ার করুন