মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে প্রতিনিয়ত মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা শাহীন মিয়াকে গতকাল শনিবার (১৬ মে) গ্রেপ্তার করা হয়। রবিবার (১৭ মে) আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে আসা হয়। পুলিশ হেফাজতে থাকা কুখ্যাত মোটরসাইকেল চোর শাহিনকে জিজ্ঞাসাবাদ ও তার দেয়া তথ্য ও সনাক্ত মতে আজ বেলা ৩.০০ ঘটিকায় জলঢাকার টেংগনমারী বাজার এলাকার মোঃ আব্বাস আলী( ৫০) পিতা-মৃত মতিয়ার রহমান সাং-পশ্চিম খুটামারা মমিনটলি থানা জলঢাকা এর মোটরসাইকেলের গ্যারেজের পেছনের গোডাউন থেকে ৩২ টি মোটরসাইকেল চোরাই সন্দেহে উদ্ধার করা হয়েছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এ তথ্য জানান।
উক্ত গ্যারেজ ও গোডাউনের মালিক ধৃত আব্বাস আলী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় প্রখ্যাত শাহীন ও ফরিদুল চোরসহ বেশ কিছু চোরের কাছ থেকে এ সমস্ত মটরসাইকেল ক্রয় করেছেন । এছাড়াও তার পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা আছে। তবে সে বেশিরভাগ মোটরসাইকেলে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তার দোকান থেকে মালিকানা সংক্রান্তের কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ওসি নাজমুল আলম জানান,উদ্ধারকৃত মটর সাইকেল গুলো আদালতে প্রতিবেদন আকারে তোলা হবে,যে সমস্ত মটর সাইকেলের সঠিক কাগজ পত্র আছে সেগুলো আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।



