Friday, May 22, 2026

জলঢাকার গোলমুন্ডায় মাদক জুয়া প্রতিরোধে কমিটি গঠন

 

হাকিম বদিউজ্জামান বুলেট,  তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে মাদক, জুয়া, চাঁদাবাজি ও চুরি প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭'০০ ঘটিকায় গোলমুন্ডা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল যুব-গণসমাবেশে এই কমিটি ঘোষনা করেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম। জনাকীর্ন এই সমাবেশে ইউনিয়নের বিপুল সংখ্যক তরুন, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। 

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ মাহমুদ আলহাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম বলেন, সকল সামাজীক অপরাধের মুলে রয়েছে এই মাদক। মাদকের এই ভয়াবহতা রোধ করতে তিনি জিরো টলারেন্স নীতি ঘোষনা করেন এবং গঠিত কমিটিকে সহযোগিতা করার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব মিজানুর রহমান,  সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মাওলানা তোজাম্মেল হোসাইন বলেন, তিনি গোলমুন্ডা ইউনিয়নকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের কোনো আসামীকে পুলিশ ধরলে তিনি তার জন্যে কোনো সুপারিশ না করার ঘোষনা দেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলমুন্ডা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি জনাব আহমেদ হোসাইন, গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম, সেক্রেটারি জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব শামীম আলম সুমন, সহ যুব নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জনাব তোজাম্মেল হোসাইনকে আহ্বায়ক ও মাহমুদ আল-হাছান কে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট "মাদক জুয়া চাঁদাবাজি চুরি প্রতিরোধ আন্দোলন (মাজুচাচুপ্রআ)" এর কমিটি ঘোষনা করা হয়।


শেয়ার করুন