মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার ত্রৈমাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার আইডিয়াল ডিগ্রি কলেজ হলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াম্মায়ার আল হাছানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার।
তিনি বলেন, ‘জলঢাকা উপজেলার সর্বস্তরের মানুষের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। সকল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও মজবুত করার মাধ্যমে জলঢাকা উপজেলা শাখাকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে এবং সকল জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী,জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম ও জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাদের হোসেন, মনিরুজ্জামান জুয়েল, উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব কামারুজ্জামান,ডিমলা উপজেলার নায়েবে আমীর হাবিবুর রহমানসহ উপজেলা নেতৃবৃন্দ।


