Friday, June 12, 2026

জলঢাকায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত।

 

হাকিম বদিউজ্জামান জলঢাকা( নীলফামারী ) : নীলফামারীর জলঢাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “Startup Science Project and Innovation Idea Showcasing-2026” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

 উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ মডেল উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান মাধ্যমিক শিক্ষা অফিসার জলঢাকা উপজেলা ,মাফরুহা আক্তার মাধ্যমিক সুপার ভাইজার জলঢাকা উপজেলা রোকনুজ্জামান চৌধুরী প্রধান শিক্ষক আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় এবং আমিনুর রহমান প্রধান শিক্ষক জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতাই দেশের ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল্লা

সিনিয়র শিক্ষক আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় 

পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ও প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


শেয়ার করুন