মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার( ৩১শে জুলাই) রিপোর্টার্স ইউনিটি জলঢাকা শাখার আয়োজনে বিকাল ৪.৩০ মিনিটে থানা মোড়স্থ নতুন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাষ্টার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, উপজেলা কৃষকদল সভাপতি আমজাদ হোসেন, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক।
সমাজের সকল অসংগতি , দূর্নীতি, অনিয়মের খবর প্রকাশ করে জাতির কাছে তুলে ধরতে হয়। এ জন্য সাংবাদিকদের অনেক সময় বাঁধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তিনি বলেন, নির্ভীক ,বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা করতে গিয়ে কোন বাঁধা বিপত্তি সম্মুখীন হলে আমি আপনাদের পাশে থাকব। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন,একটি বিষয় তা হলো, সত্য, নিষ্ঠা ও জবাবদিহির আওতাধীন হয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি রিপোর্টার্স ইউনিটির উত্তর উত্তর সফলতা কামনা করেন এবং সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে জলঢাকা উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


