তিস্তা নিউজ ডেস্ক ঃ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।


