Friday, July 3, 2026

জলঢাকায় ১৪৪ ধারা জারি

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ আদেশ কার্যকর থাকবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


শেয়ার করুন