Thursday, July 16, 2026

নীলফামারীতে জুলাই শহিদ দিবস পালিত

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় শহরের বিডি হল সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

এরপর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় জুলাই শহিদদের আত্মত্যাগ স্মরণ এবং তাদের আদর্শ ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুন