Wednesday, August 19, 2026

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

হাকিম বদিউজ্জামান (জলঢাকা) নীলফামারী : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯আগষ্ট ২০২৬ রোজ বুধবার বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী।

প্রধান বক্তা ছিলেন জলঢাকা ক্রীড়া পরিষদ ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙালি, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহিত ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী ও পৌর কমিটির দুলাল হোসেন।

এ সময় বালাগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, শিমুলবাড়ী ইউনিয়নের মিজানুর রহমান, শৌলমারীর মোনাব্বেরুল ইসলাম ও মীরগঞ্জের সাইয়াদুল ইসলামসহ নেতাকর্মীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন