মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামে লিমা রায় নামে সংখ্যালঘু পরিবারের একজন দরিদ্র গৃহবধু ধর্ষনচেষ্টার শিকার হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ধর্ষনচেষ্টার শিকার লিমা রায় জলঢাকা থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, গতকাল রোববার (১৬ আগষ্ট) সকাল ১০'০০ টার দিকে লিমা রায় একা বাড়ীতে থাকাকালীন পাশের বাড়ীর কাঁচামাল ব্যবসায়ী আব্দুল জব্বারের পুত্র জিকরুল হক (৩৫) লিমার বাড়ী ঢুকে পানি খেতে চায়। লিমা পানির জগ এগিয়ে দিতে গেলে জিকরুল হক তাঁকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। লিমা তখন পানির জগ ফেলে জিকরুলকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে চিৎকার করলে পাশের জমিতে কাজ করতে থাকা লিমার শ্বাশুড়ি ছুটে আসে এবং প্রতিবেশীদের ঘটনা জানায়। লিমার স্বামী সুকুমার রায় একজন কাঠমিস্ত্রী এবং ঘটনার সময় তিনি বাড়ী থেকে কিছুটা দূরে চৈতন্যের ঘাটে ফার্নিচার তৈরীর কাজ করছিলেন।
ঘটনা জানাজানি হলে জিকরুল হক চুপিচুপি স্থানীয়ভাবে বিষয়টি মিটমাটের চেষ্টা করতে থাকে। কিন্ত স্থানীয় শালিসে বিষয়টির সম্মানজনক সুরাহা না হওয়ায় আজ সোমবার ( ১৭ আগষ্ট)সকালে লিমা রায় জলঢাকা থানায় ধর্ষনচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেছেন- আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত জিকরুর হকের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে জন্য তার বক্তব্য পাওয়া যায়নি।


