Sunday, August 23, 2026

জলঢাকায় পূবালী ব্যাংকের বাংলা QR ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাকিম বদিউজ্জামান : এক দেশ এক QR লেনদেনে বাংলা QR এই স্লোগানের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ গড়ার ধারাবাহিক উদ্যোগে নীলফামারীর জলঢাকায় পূবালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী এক "ক্যাশলেস ব্যাংকিং ও ডিজিটাল সেবা" শীর্ষক গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (২৩ আগষ্ট) জলঢাকা উপশাখা  আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক সোহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ নাজমুল আলম,বিশেষ অতিথি, আল হেরা এডুকেয়ারের পরিচালক, সিদ্দিকুর রহমান,প্রধান শিক্ষক আল হেরা এডুকেয়ার স্কুলের মিজানুর রহমান,তৌহিদ ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​ক্যাম্পেইনে বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের কোনো বিকল্প নেই। পূবালী ব্যাংকের আধুনিক অ্যাপ 'পাই  কিউআর কোড (QR Code) ভিত্তিক পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং সেবার নানা সুবিধাসমূহ গ্রাহকদের সামনে তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকদের তাৎক্ষণিকভাবে ডিজিটাল অ্যাপ ডাউনলোডে সহায়তা করা হয় এবং কিউআর কোডের মাধ্যমে কীভাবে একদম নিখরচায় কেনাকাটার বিল পরিশোধ করা যায় তা ব্যবহারিক রূপ দেখিয়ে বুঝিয়ে দেয়া হয়।

​জলঢাকা উপশাখার ব্যবস্থাপক জানান, প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আনবে এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করবে।


শেয়ার করুন