Saturday, August 1, 2026

নীলফামারীতে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

 

হাকিম বদিউজ্জামান জলঢাকা নীলফামারী : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় নীলফামারী শহরের ডিসির মোড়ে মিছিল  ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার।

সমাবেশে  নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ,এমপি নীলফামারী-১,  মাওঃ ওবায়দুল্লাহ সালাফি এমপি, নীলফামারী -৩ এবং নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ গঠন, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়েও বক্তব্য প্রদান করেন।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।


শেয়ার করুন