Tuesday, February 3, 2026

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান


মাহমুদ আল হাছান ঃ নীলফামারীর জলঢাকার ধর্মপালন ইউনিয়নের দক্ষিণ পাইটকা পাড়াগ্রামের জামায়াতের নির্বাচনি গন সংযোগে ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহুবর সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান,৯ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমানের নেতৃত্বে বিএনপি'র অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে এ যোগদান অনুষ্ঠানে নীলফামারী -৩(জলঢাকা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী উপস্থিত ছিলেন। তিনি বিএনপি থেকে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন।

এ সময় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি ও আমার কর্মী এবং অনুসারীরা এ সংগঠনে যোগদান করছি। একই সঙ্গে জামায়াতের নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন,জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, ইউনিয়ন আমীর  মাওলানা রাশেদুজ্জামান, জেলা শিবিরের সভাপতি তাজামুল হাসানসহ  ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে নীলফামারী -৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী  মাওলানা সালাফীর সঙ্গে কথা বললে তিনি বিএনপি নেতাকর্মীদের তার দলে স্বাগত জানিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সবাইকে নিয়ে তিনি এখন মাঠে কাজ করছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।


শেয়ার করুন