Friday, March 6, 2026

জলঢাকায় মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য আটক, উত্তেজিত জনতার গণপিটুনি

 

মাহমুদ আল-হাছান  তিস্তা নিউজঃ  নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডায় মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করে ব্যাপক পিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেছে উত্তেজিত জনতা। জানা যায়, আজ ০৬ ০৬ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭'০০ টার দিকে গোলমুন্ডা বাজারের অটোস্টান্ড সংলগ্ন জায়েদ ডেন্টাল ক্লিনিকের সামনে ডেন্টাল ডাক্তারের ডিসকভার-১২৫ মডেলের মোটর সাইকেলটি চুরি করার চেষ্টা করে দুইজন চোর। তারা নিজস্ব চাবি ব্যাবহার করে গাড়ীটি স্টার্ট করার চেষ্টা করার সময় মোটর সাইকেলের মালিক ডা. মোশাররফ হোসেন দেখে ফেললে চোর বিষয়টি টের পেয়ে তাদের সাথে থাকা আরেকটি মোটর সাইকেলে পালানোর চেষ্টা করলে ডা. সাহেব চোর চোর বলে চিৎকার করে দৌড়ে গিয়ে মোটর সাইকেলের পেছনে থাকা চোরকে ধরে ফেলেন।।জনগন টের পেয়ে সামনে এগিয়ে মোটর সাইকেল আরোহি অপর চোরকেও পাকড়াও করে ফেলে। এরপর উত্তেজিত জনতার হাতে ব্যাপক গনপিটুনির শিকার হয় ধৃত চোর দুইজন। পিটুনিতে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করে জনগন। শেষ খবর পাওয়া পর্যন্ত চোর দুইজন ইউনিয়ন পরিষদ কক্ষে অবরুদ্ধ আছে বলে জানা গেছে। চোরদের একজনের নাম আরিফুল ইসলাম, বাড়ী জলঢাকার কাঁঠালী ইউনিয়ন ও অপরজনের নাম শাহীন, বাড়ী জলঢাকা পৌরসভা বলে তারা জানায়।
এদিকে মোটর সাইকেলের মালিক ডা. মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন কিন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

শেয়ার করুন