তিস্তা নিউজ ডেস্ক ঃ খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণা হচ্ছে জানিয়ে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি একটি প্রতারকচক্র ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সম্মানী প্রদানের প্রলোভন দেখিয়ে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদেরকে বিভ্রান্ত করছেন। এ প্রতারকচক্র সম্মানী পেতে বিকাশ, নগদ কিংবা রকেটে টাকা কিংবা ক্রেডিট কার্ডের নম্বর দেওয়ার জন্য জনসাধারণকে প্রলুব্ধ করছে।
‘এ বিষয়ে প্রকৃত তথ্য হলো- সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায় সে লক্ষে কর্মপরিকল্পনা তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।


