হাকিম বদিউজ্জামান তিস্তা নিউজ ঃ 'বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজে' নেতৃবৃন্দ আজ জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মুজাক্কিনের সাথে সৌজন্য সাক্ষাত এবং সাংগঠনিক পরিচিতি পত্র হস্তান্তর করেছে। বিজেইউজে'র সাংগঠনিক প্রোসপেক্টাস গ্রহন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গণমাধ্যম এবং গনমাধ্যমের সাথে জড়িত কর্মীগন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ দুর্বল হলে রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। তিনি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকগনের সহযোগিতা কামনা করেন।
এ সময় বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকা-বিজেইউজে'র সভাপতি সাংবাদিক নেতা মাহমুদ আল-হাছান, সেক্রেটারি সিনিয়র সাংবাদিক তুহিনুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক হাকিম বদিউজ্জামান বুলেট উপস্থিত ছিলেন।


