বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) : নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (এমপি) মহোদয়ের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ জনগণের সেবা প্রাপ্তিতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম এবং উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবা প্রদানে আন্তরিকতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার সম্পাদক সাদের হোসেন, উপজেলা আমীর মোখলেছুর রহমান, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাছান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুমসহ উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ।
সভা শেষে এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


