Tuesday, April 14, 2026

"কিশোরকন্ঠ মেধাবৃত্তি", নীলফামারী জেলায় জলঢাকার বাজিমাত


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : কিশোরকন্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলার মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। নীলফামারী জেলার জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার ও ডিমলা উপজেলার বৃত্তিপ্রাপ্ত ২২৬ জন ছাত্র ছাত্রীর মাঝে আজ  ১৪ এপ্রিল (মঙ্গলবার) পুরস্কার বিতরন করা হয়। নীলফামারী জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মু. রেজাউল করিমের সভাপতিত্বে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক মু. সাইদুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম। মাননীয় সংসদ সদস্য ১৪, নীলফামারী-৩ মহোদয় সম্মানিত অতিথী হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব মোখলেছুর রহমান মাস্টার, উপদেষ্টা জনাব মোয়াম্মার আলহাছান, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম রঞ্জু, ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরে আলম, জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম, কিশোরগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফিরোজুল আলম প্রমুখ। 


উল্লেখ্য যে, গতবছর অক্টোবর/২৫ মাসে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করা হয় এবং জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহনকারী ২২৬ জন শিক্ষার্থী চুড়ান্তভাবে বৃত্তির জন্যে মনোনিত হয়। তিনটি পর্যায়ে এই পুরস্কার প্রদান করা হলো। জেলায় ৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে, ৬০ জন বিশেষ ও ১৬২ জন শিক্ষার্থী সাধারন বৃত্তি লাভ করে।

 চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী রিফা তামান্না, মীরগঞ্জ প্রতিশ্রতি এডুকেয়ার হোমের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস খান, জলঢাকা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিস সানজিদা ইসলাম সানিয়া, জলঢাকা বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থী হসলিমাতুস সাদিয়া কিশেরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। কিশোরকন্ঠ মেধাবৃত্তি পেয়ে শিক্ষার্থীদের বেশ উজ্জীবিত দেখা গেছে।


শেয়ার করুন