![]() |
| খালিদ সাইফুল্লাহ সাফাত |
মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকার ছেলে খালিদ সাইফুল্লাহ সিফাত বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড'২০২৬ এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ০৮ মে শুক্রবার বাংলাদেশ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- AIUB ক্যাম্পাসে এই জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর আগে দেশব্যাপী ১০টি অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং এসব আঞ্চলিক অলিম্পিয়াড থেকে বাছাই করা ৩০০ জন অনন্য মেধাবী শিক্ষার্থী এই জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহনের সুযোগ লাভ করে। সাফাত সারাদেশ থেকে আসা এইসব অনন্য মেধাবীদের টপকে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। এর আগে গত বছর অনুষ্ঠিত অলিম্পিয়াডে সে রানার্স-আপ হয়েছিলো।
খালিদ সাইফুল্লাহ সাফাত জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। সাফাতের গর্বিত পিতা মু. সেলিমুর রহমান জলঢাকা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও রত্নগর্ভা মা ফৌজিয়া বেগম একজন গৃহিনী।
সাফাতের এই অনন্য কৃতিত্ব অর্জনে নীলফামারী -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী সাফাত সহ তার গর্বিত বাবা-মা কে অভিনন্দন জানিয়েছেন।


