Monday, May 11, 2026

জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতি ছাইদুল আলম সেক্রেটারি মিঠু

হাকিম বদিউজ্জামান জলঢাকা নীলফামারী : নীলফামারীর জলঢাকায়  দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১০২ জন ভোটারের মধ্যে ১০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ: ছাইদুল আলম তার প্রাপ্ত ভোট ২৩  এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ( মিঠু) তার প্রাপ্ত ভোট ৪২ । সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে মোঃ: মোনাব্বুল হক ৭৩ ভোট ।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলিল লেখকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সিরাজুল হক, সাব-রেজিস্ট্রার (খন্ডকালীন), জলঢাকা, নীলফামারী। এছাড়াও আব্বাস আলী সরকারের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন সার্বিকভাবে নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। অনেকেই আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব জলঢাকা দলিল লেখক সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


শেয়ার করুন