জাহিদ হাসান জলঢাকা : নীলফামারীর জলঢাকায় ঐতিহ্যবাহী পাঠানপাড়া কবরস্থান সংলগ্ন নূরানী হাফেজিয়া কওমী মাদরাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ১ম তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে) এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এমপি, মাননীয় সংসদ সদস্য, ১৪,নীলফামারী-৩ (জলঢাকা)।
মাদ্রাসার সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদসহ কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সালাফী বলেন, মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে ভবনটির নির্মাণকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন,এই অঞ্চলের মানুষের ইসলামী শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবন নির্মাণে এলাকার স্বচ্ছন্দ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তার সামর্থ্যের মধ্যে সহযোগিতা করবেন বলেও আশ্বাস প্রদান করেন।


