Sunday, June 21, 2026

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ওসি জলঢাকা


মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ  নীলফামারী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন ২০২৬) বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে  জেলা প্রশাসক নায়িরুজ্জামানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, নুজহাত তাসনীম আওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্রে জানা যায় জলঢাকা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি নাজমুল আলম অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি-ডাকাতি দমন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদভিত্তিক সচেতনতা মূলক সভা, কিশোর অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ত কার্যক্রম এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতা তৈরিতে তার উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। এছাড়াও তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলে জলঢাকা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে পুলিশ প্রশাসন উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। সম্মাননা গ্রহণ শেষে ওসি নাজমুল আলম দৈনিক প্রতিদিনের কাগজকে বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, জলঢাকা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। যে কোনো পুরস্কার দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেয়। জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জলঢাকা গড়ে তুলতে আমরা আগামীতেও সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার জন্য ওসি নাজমুল আলমের এ সম্মাননা প্রাপ্তিকে জেলার প্রশাসনিক ও সামাজিক মহল ইতিবাচক ভাবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও দায়িত্বশীল ও কর্মোদ্যমী হয়ে কাজ করতে উৎসাহিত করবে।


শেয়ার করুন