Sunday, July 12, 2026

নীলফামারীতে ট্রাকের চাপায় প্রাণ গেল চারজনের

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর ডোমারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় ট্রাকচাপার এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। অপর নিহত ব্যক্তি ছিলেন একটি ভ্যানের চালক।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


শেয়ার করুন