Monday, July 13, 2026

জলঢাকায় অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ


মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকা ক্রীড়া পরিষদের আয়োজনে জলঢাকা ক্রীড়া পরিষদ বনাম সৈয়দপুর ফুটবল একাডেমীর মধ্যকার আকর্ষনীয় ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। আজ সোমবার বিকাল ৫'০০ টায় জলঢাকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। জলঢাকা ক্রীড়া পরিষদের সভাপতি ও জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস হ্যাপী প্রধান অতিথী হিসাবে খেলাটি উদ্বোধন করেন এবং খেলার পুরো সময় জুড়ে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। এ সময় তাঁর সাথে জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব নাজমুল আলম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জনাব খোরশেদ আলম, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব কামরুজ্জামান, উপজেলা সহকারি প্রকৌশলী আরিফ শাহরিয়ার, উপজেলা ক্রীড়া পরিষদের সেক্রেটারি জনাব আলমগীর হোসেন, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন জলঢাকার (বিজেইউজে) সভাপতি জনাব মাহমুূদ আলহাছান, সহ-সভাপতি জনাব কামরুজ্জামান (কামরুল) সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


অত্যন্ত উত্তেজনাপুর্ন ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলে কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী টাই-ব্রেকার না দিয়ে প্রতিদ্বন্দী উভয় দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়। খেলা শেষে উভয় দলকেই চ্যান্পিয়ন ট্রফি প্রদান করা হয়েছে।


শেয়ার করুন