বিশেষ প্রতিনিধি : নীলফামারী কিশোরগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্য হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।
পুলিশ জানায়, উপজেলার পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই তারা সেখানে কাজ শুরু করেন। এ সময়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


