Saturday, July 4, 2026

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা সহ্য করা হবে না- ওবায়দুল্লাহ সালাফী এমপি

 

মাহমুদ আল-হাছান,  তিস্তা নিউ : নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য  মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেছেন- জুলাই সনদ বাস্তবায়নে এই দেশের জনগন গণভোটে তাদের সুস্পষ্ট রায় ঘোষনা করেছে। এই গণরায় বাস্তবায়ন নিয়ে কেনো তালবাহানা সহ্য করা হবে না। তিনি আজ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ১১ দলীয় জোটের গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের জঘন্যতম স্বৈরাচার ও নৃশংস খুনী হাসিনার কবল থেকে মুক্তির জন্যে এই দেশের ছাত্র জনতা এমনকি নারী ও শিশুকেও জীবন দিতে হয়েছে। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মান ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মহান উদ্দেশ্যে নিবেদিত এতগুলো জীবনের বিনিময়ে পাওয়া এই জুলাইকে ব্যার্থ হতে দেওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই জুলাই শহীদদের আত্মত্যাগ সার্থক হবে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের সঞ্চালনায় ও উপজেলা আমীর  মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা  নায়েবে আমীর ও জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি আহসান হাবিব, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি আবু জাফর সহ ১১ দলীয় জোটের উপজেলা নেতৃবৃন্দ।

এর আগে একটি বিশাল গণমিছিল জামায়াতের জলঢাকা আল-ফালাহ কার্যালয় থেকে শুরু হয়ে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং জলঢাকা জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।


শেয়ার করুন