মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের হাগুড়ার ডাঙ্গা গ্রামে ৬ষ্ঠ শ্রেনীর একজন মাদ্রাসা ছাত্রী ধর্ষনচেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। জলঢাকা থানায় দায়েরকৃত ধর্ষনচেষ্টার শিকার মেয়েটির পিতার অভিযোগের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরেজমিনে কাঁঠালী ইউনিয়নের হাগুড়ার ডাঙ্গা গ্রামে খবর নিয়ে জানা যায়, ঘটনার শিকার কিশোরী নীলা (১২) (ছদ্মনাম) পিতা আলিফনুর রহমান তাদের বাসার ১০০ গজ দূরে ফুটবল মাঠের অপর প্রান্তে মেয়েটির দাদার বাড়ী। প্রতিরাতেই মেয়েটি তার ছোটো দুই ভাইবোনকে সাথে নিয়ে তাদের দাদা ও দাদীর জন্যে খাবার নিয়ে দাদবাড়ী যায় এবং সেখানেই রাত্রী যাপন করে। তাদের যাতায়াতের সুযোগ নিয়ে একই গ্রামের বখাটে চরিত্রহীন মৃত জসিম উদ্দিনের ছেলে মঞ্জু আলম গত (০৯ আগস্ট) রবিবার রাত ৯.০০ টার দিকে নীলা তার ভাইবোনকে সাথে নিয়ে দাদাবাড়ী যাওয়ার পথে তাদের পথরোধ করে, নীলাকে জড়িয়ে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মেয়েটিকে বিবস্ত্র করার চেষ্টা করে। এ সময় ছোটো দুই ভাইবোনের চিৎকারে এলাকার কয়েকজন ছুটে এলে মঞ্জু আলম পালিয়ে যায়।
মেয়েটির পিতা আলিফনুর রহমান সেই রাতেই এ বিষয়ে জলঢাকা থানায় অভিযোগ করতে চাইলে সাক্ষীগণের অনুরোধে রাতে অভিযোগ করেন নাই। সাক্ষীগন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও মঞ্জু আলম পলাতক থাকায় সেটা সম্ভব হয় নাই। অবশেষে আজ মঙ্গলবার (১১ আগষ্ট) মেয়েটির পিতা তার মেয়েকে ধর্ষনচেষ্টার অভিযোগে থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে থানার তদন্তকারি কর্মকর্তা এসআই পরিমল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। পলাতক মঞ্জু আলমের ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।


