Wednesday, October 14, 2026

জেলা পর্যায়ে দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছে মুজাদ্দিদ আল-হাছান

 


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ : নজরুল বর্ষ উপলক্ষে সরকারিভাবে আয়েজিত সাংস্কৃতিক ও মেধা অন্বেষন প্রতিযোগিতায় মাদরাসা বিভাগে জেলা পর্যায়ে দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছে মুজাদ্দিদ আল-হাছান। কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা উভয় ক্যাটাগরিতেই খ-বিভাগে সে প্রথম স্থান অধিকার করে। ইতিপূর্বে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও সে প্রথম স্থান অধিকার করে এবং জেলার টিকেট নিশ্চিত করে। গতকাল ১৩ অক্টোবর নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযেগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে তিনজন করে প্রতিযোগি অংশগ্রহন করার সুযোগ পায়। সবাইকে পেছনে ফেলে অদম্য মেধাবী মুজাদ্দিদ দুই ক্যাটাগরিতেই প্রথম স্থান নিশ্চিত করে। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন নীলফামারী জেলা প্রশাসক। 

জানা গেছে, জেলায় প্রতিযোগিতা শেষে জেলার প্রত্যেক ইভেন্ট থেকে পুরস্কারপ্রাপ্ত তিনজন করে প্রতিযোগি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্যে প্রেরীত হবে। 

উল্লেখ্য যে, মুজাদ্দিদ আল-হাছান জলঢাকা আল আকসা মডেল মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্র। তার বাবা মোয়াম্মার আল-হাছান গোলমুন্ডা আল-হেলাল একাডেমির অধ্যক্ষ এবং জলঢাকা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।


শেয়ার করুন