Thursday, October 15, 2026

জলঢাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কৈমারী ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ আলী। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

এ সময় ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন