সর্বশেষ

Saturday, October 3, 2026

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার 

তিস্তা নিউজ ডেস্ক ঃ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে ভারতের অবস্থান বারবার স্পষ্ট করেছেন। বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়। ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও একই কথা বলেন তিনি।

শনিবার ‘বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত একটি সেশনে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, এ বিষয়ে উত্তর দিতে হলে প্রথমে আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরই মধ্যে বারবার এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তারা বলেছেন- এ বিষয়ে একটি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়াটি আইনগত ও সুসংগঠিত। বর্তমানে সেই প্রক্রিয়া চলমান এবং আদালতও এর সঙ্গে সম্পৃক্ত। তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।

শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন, সে প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। সে সময় বাংলাদেশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই তিনি ভারতে এসেছিলেন। পৃথিবীর কোনো প্রান্তেই যেন এমন পরিস্থিতি আর কখনো সৃষ্টি না হয়, যেখানে নিরপরাধ মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।


দীনেশ ত্রিবেদী বলেন, সেই সময় একটি সামরিক বিমান ভারতে এসেছিল এবং ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আমি নিজেও তখন টেলিভিশনে দেখছিলাম, স্ক্রলে প্রচার করা হচ্ছিল যে তিনি অন্য কোনো দেশে যাচ্ছেন। সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে পরিস্থিতির বাস্তবতায় আমাদের সামনে খুব বেশি বিকল্পও ছিল না।


তিনি বলেন, একজন প্রতিবেশী হিসেবে তখনকার বাস্তবতাকে গ্রহণ করাই ভারতের দায়িত্ব ছিল। কারণ কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়, যার জন্য কোনো দেশই আগে থেকে প্রস্তুত থাকে না। ভারত যদি বলত যে তাকে গ্রহণ করবে না, এমনকি অবতরণের অনুমতিও না দিত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।

তিনি বলেন, এটাই ছিল সেই সময়ের ঐতিহাসিক বাস্তবতা। আর বর্তমান পরিস্থিতিতে যে আইনগত প্রক্রিয়া রয়েছে, সেটি তার নিজস্ব গতিতে চলছে। বাংলাদেশ যেমন একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ এবং দেশটির মানুষ আইনের শাসন ও বিচারব্যবস্থাকে সম্মান করে, ভারতও একটি প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ হিসেবে তার আইনগত প্রক্রিয়াকে সম্মান করে।

সূত্রঃ দৈনিক যুগান্তর।


Friday, October 2, 2026

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

তিস্তা নিউজ ডেস্ক ঃ বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে’ রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল।

শুক্রবার বিকালে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতারা তাদের বক্তব্যে মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন, মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

জলঢাকায় ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জলঢাকায় ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুজ্জামান (কামরুল)  তিস্তা নিউজ ২৪ : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা ওলামাদলের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা রোডস্থ সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদুল ইসলাম বাঙালী সাবেক সভাপতি পৌর বি.এন.পি জলঢাকা, জনাব, প্রফেসর ড.খলিলুর রহমান আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নীলফামারী জেলা শাখা, শাহজাহান কবির লেলিন, আহ্বায়ক, সেচ্ছাসেবক দল উপজেলা শাখা, শাহিনুর হক বাবু সদস্য সচিব, জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখা, সিদ্দিক ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য দল উপজেলা শাখা,মমতাজুল হক মিঠু আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, উপজেলা শাখা,আমিনুর রহমান, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা শাখা,আলমগীর হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল  উপজেলা শাখা, শাহিনুর হক চৌধুরী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উপজেলা শাখা, সুলতান মাহমুদ সভাপতি( জাসাস) জলঢাকা উপজেলা শাখা, সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন, আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জলঢাকা উপজেলা শাখা।

Thursday, October 1, 2026

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

শাহজালাল বিমানবন্দরে হয়রানি, লিখিত অভিযোগ জামায়াতের চার এমপির

 


তিস্তা নিউজ ডেস্ক ঃ মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৩৮) ফ্লাইটে আসা যাত্রীরা জমজমের পানির লাগেজ না পেয়ে চরম হয়রানির মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করানোর পরও লাগেজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়ে চার দিনের মধ্যে হয়রানির কারণ জানাতে বলেছেন।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন—শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন।

অভিযোগে বলা হয়, আমরা নিম্নস্বাক্ষরকারীসহ বিজি-৩৩৮ (মদিনা-ঢাকা) যোগে যেসব যাত্রী ঢাকায় অবতরণ করি, তাদের অধিকাংশ যাত্রী (যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্য) ট্যাগযুক্ত পানির লাগেজ তিন ঘণ্টা অতিবাহিত হলেও পাইনি।

বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে যৌক্তিক কারণ উত্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমপি কামাল হোসেন বলেন, আমরা ৩৪ জন এমপি তাদের পরিবারের সদস্যসহ ৭৪ জন এবং অন্যান্য সাধারণ যাত্রীরা মদিনা থেকে যাত্রা করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার বিমানবন্দরে পৌঁছাই। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার জন্য গেলে প্রথমেই ট্রলি পাওয়া নিয়ে চরম হয়রানির মুখে পড়েন অনেকে। একই সঙ্গে দুই-তিনটি ফ্লাইটের যাত্রী নামলেও সেখানে পর্যাপ্ত ট্রলি ছিল না। যেগুলো ছিল, তাও অনেক পুরোনো।

তিনি বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী লাগেজের সঙ্গে আমাদের পানির লাগেজও পাওয়ার কথা। কিন্তু লাগেজ পাওয়ার পর পানির জন্য অপেক্ষা করতে করতে প্রায় আড়াই ঘণ্টা পার হয়ে যায়। এ সময় বিমানের স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খোঁজ নিয়ে জানান, পানির লাগেজ বিমানে লোড হয়নি, ব্যবস্থা করছি। আমাদের হাতে ট্যাগ থাকলেও পানি পাইনি। পরে আমরা লিখিত অভিযোগ দিয়ে প্রায় তিন ঘণ্টা পর এয়ারপোর্ট থেকে চলে আসি। বিমান কর্তৃপক্ষ আমাদের পানি বাসায় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দিচ্ছেন। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমরা এ ধরনের হয়রানির কারণ জানতে চেয়েছি। প্রয়োজনে এ বিষয় নিয়ে সংসদেও আলোচনা করা হবে বলে তিনি জানান।


সূত্রঃ দৈনিক আমার দেশ।

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টি 

তিস্তা নিউজ ডেস্ক ঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। যার প্রেক্ষিতে এবার এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিলেন সরকারপ্রধান।

এছাড়া, গতকাল বুধবার রাতে ঢাকা মহনগর বিএনপির উত্তরের কমিটি ও অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকে বহিষ্কারও করা হয়েছে।

Wednesday, September 30, 2026

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে

হাট ইজারা নিয়ে সংঘর্ষের মামলায় ২৫ জামায়াত নেতাকর্মী কারাগারে


তিস্তা নিউজ ডেস্ক ঃ নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।

কারাগারে পাঠানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম ও মো. খোকন মিয়াসহ ২৫ জন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে হাটের ডাককে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে গত ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ৩৩ জনকে আসামি করা হয়।

মামলার ২৫ আসামি পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সকালে তারা নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, মামলার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে মামলাটি নিয়ে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ‘পূর্বধলার একটি মিথ্যা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনিভাবে মামলাটি মোকাবিলা করা হবে।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ধারায় করা একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফা মামলাটিকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের হয়রানি করতেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সূত্রঃ দৈনিক কালবেলা।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর থেকে দৃষ্টি সরাতেই অনেক ঘটনা সাজানো হয়েছিল


তিস্তা নিউজ ডেস্ক ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও সেখানে তার আন্তর্জাতিক কর্মসূচি এবং অর্জন থেকে জনগণ ও গণমাধ্যমের দৃষ্টি অন্যদিকে সরাতেই সফরের আগে ও পরে কিছু ঘটনা সাজানো হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে কয়েকটি ঘটনাকে সামনে আনা হয়েছিল।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা যখন আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন কিছু ঘটনা ঘটানো হলো। ঘটনাগুলো এমনিতেই ঘটেছে, সেটা আমি মানবো না। আপনারা বুঝবেন, কেন এ কথা বলছি।’

যুক্তরাষ্ট্র সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরও একই ধরনের ঘটনা সামনে আনা হয়েছে বলে দাবি করেন রুমন। তিনি বলেন, সফরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন।

রুমন বলেন, ‘আশা করেছিলাম, দেশে ফেরার পর আমাদের সাফল্য নিয়ে সংবাদ হবে, আলোচনা হবে। কিন্তু তখনই আরেকটি ঘটনা ঘটল। আমি লক্ষ্য করলাম, টক শোগুলোর বেশিরভাগেই সেটিকে ঘিরেই আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের বিরোধিতা করছেন, তারা হয়তো এখনো সেই একই ফর্মুলা অনুসরণ করছেন, যার মাধ্যমে বিগত সরকার দেশ পরিচালনা করেছিল।’

রুমনের ভাষ্য, প্রথমে কয়েকটি অনলাইন গণমাধ্যমে এসব ঘটনা তুলে ধরা হয়। পরে বড় অনলাইন পোর্টাল, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোও সেগুলো প্রচার করে। এতে ঘটনাগুলো আরও বেশি মানুষের নজরে আসে।

একটি উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কোনো সরকারকে তার কাজে বাধাগ্রস্ত করা হলে সেই সরকারের সফলতা আশা করা যায় না।

তিনি বলেন, ‘একজন মানুষকে নদী পার হতে বলে, যদি তার হাত-পা বেঁধে দিই, তাহলে সে কি নদী পার হতে পারবে? আমিও তো তা পারব না।’